ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশপাঁচ দিনের পূর্বাভাসে ৭ বিভাগে বৃষ্টির আভাস

পাঁচ দিনের পূর্বাভাসে ৭ বিভাগে বৃষ্টির আভাস

সম্প্রতি সারা দেশে বৃষ্টি কমেছে, বেড়েছে গরম। এই পরিস্থিতিতে আগামী পাঁচদিনের পূর্বাভাসে স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) পর বৃষ্টি বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে । সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণেরও। আগামী পাঁচদিনে ঢাকা, খুলনা ও বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শনিবারের আবহাওয়া থাকতে পারে একই রকম। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ও সোমবারও একই ধরনের আবহাওয়ার প্রবণতা থাকতে পারে। তাছাড়া মঙ্গলবার সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, আগামী ৯ সেপ্টেম্বরের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি থাকতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular