ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকপাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ২৯৯

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ২৯৯

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৪০ জন শিশু রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন পিটিভির খবর অনুযায়ী, রোববার (৩ আগস্ট) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এই তথ্য জানিয়েছে।

জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অঞ্চলে সাধারণত মৌসুমি বৃষ্টিপাত হয়, যা গ্রীষ্মের তীব্র তাপ থেকে মুক্তি দেয় ও পানি সরবরাহ পূরণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, দুর্বল নিষ্কাশন ব্যবস্থা বা ঘনবসতিপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই ভারি বৃষ্টিপাত প্রায়শই মারাত্মক বন্যা, ভূমিধস ও বিপুল সংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করে।

এনডিএমএ-এর পূর্ববর্তী হিসাব অনুযায়ী, গত ২৬ জুন থেকে মৃতের সংখ্যা ছিল ২৩৪ জন ও আহত হয়েছিলেন ৫৯৬ জন।

এনডিএমএর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের আকস্মিক বন্যা ও প্রবল বৃষ্টিপাতের ফলে কমপক্ষে ২৯৯ জন প্রাণ হারিয়েছেন, আরও ৭১৫ জন আহত হয়েছেন। মোট মৃতের মধ্যে ১৪০ শিশু, ১০২ জন পুরুষ ও ৫৭ জন নারী রয়েছে।

আহত ৭১৫ জনের মধ্যে ২৩৯ জন শিশু, ২০৪ জন নারী ও ২৭২ জন পুরুষ রয়েছে বলেও জানানো হয়েছে।

ভারি বৃষ্টিপাত ও বন্যার ফলে সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে অনুমান করা হয়েছে, মোট এক হাজার ৬৭৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫৬২টি ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বৃষ্টিপাতের সময় প্রায় ৪২৮টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

ঢাকা নিউজ/এস 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular