ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষপাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি

পাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি

জাহাঙ্গীর আলম, পাবনা : পাবনার সুজানগর উপজেলায় রাতের আঁধারে কবর থেকে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলার বিরাহিমপুর কবরস্থানে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কবর জিয়ারত করতে গিয়ে কবরস্থানের উপরের মাটি ও বাঁশ সরানো দেখতে পান মৃত ব্যক্তির স্বজনরা। তারা কবরের কাছে গিয়ে দেখেন ভেতরে কঙ্কাল নেই। পরে খবর পেয়ে কবরস্থান পরিদর্শন করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, গত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চক্র এই কবরস্থান থেকে ২১টি মাথার খুলিসহ কঙ্কাল চুরি করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের আত্মীয়-স্বজনকে কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা প্রতি শুক্রবার ভোরে ফজর নামাজের পর কবর জিয়ারত করতে আসি। আজকে এসে দেখি বিভিন্ন কবরস্থান খোঁড়া রয়েছে। পরে ভেতরে দেখতে পাই কঙ্কাল নেই, বেশিরভাগ কঙ্কালের মাথার খুলি নেই। আমাদের ধারণা একটি সংঘবদ্ধ চক্র মাথার খুলিগুলো চুরি করে নিয়ে গেছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular