ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রত্যাহার হচ্ছেন আরও ২০ দেশের রাষ্ট্রদূত

প্রত্যাহার হচ্ছেন আরও ২০ দেশের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মিশনগুলোতে রদবদলের অংশ হিসেবে আরও ২০ দেশে রাষ্ট্রদূত পরিবর্তন করতে যাচ্ছে ।

ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য দেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সরকার ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে পরিবর্তনের ধারায় এরই মধ্যে বেশ কিছু দেশ থেকে রাষ্ট্রদূতদের সরানোর পাশাপাশি ফেরত আনা হয়েছে। চু্ক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা অনেকের চুক্তি বাতিল করা হয়েছে। সেই ধারা এখনো চলমান রয়েছে।

তিনি বলেন, কূটনীতিকদের সরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ আসছে সেটাও সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। আরও প্রায় ২০টির মত দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হতে যাচ্ছে। সেই নিয়োগের উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, এগুলোর কিছু বিষয় আছে প্রশাসনিক প্রক্রিয়া। এজন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। কিন্তু এ প্রক্রিয়া চলমান আছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular