ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধদেশ ও জাতির ক্রান্তিলগ্নে নিরাপত্তা জোরদারে প্রস্তুত আনসার ব্যাটালিয়ন

দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নিরাপত্তা জোরদারে প্রস্তুত আনসার ব্যাটালিয়ন

ঢাকা নিউজ ডেস্ক: দেশের যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আনসার ব্যাটালিয়ন। কোনো অবস্থাতেই দুষ্কৃতিকারীদের দেশ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না। রোদ, বৃষ্টি কিংবা রাতের গভীরতা, কোনো প্রতিকূলতাই তাঁদের দায়িত্ব পালনে বাধা হতে পারে না।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা, মানুষের নিরাপত্তা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্যরা। সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বর্তমানে দেশের নয়টি জেলায় মোট ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন, শরীয়তপুরে ৪ প্লাটুন, সাতক্ষীরায় ২ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।

নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, দ্রুত সাড়া প্রদান এবং জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আনসার ব্যাটালিয়নের এই আপসহীন ও সমন্বিত নিরাপত্তা তৎপরতা সাধারণ মানুষের মনে স্বস্তি জোগানোর পাশাপাশি আস্থা জোরদার করছে। যেকোনো অশুভ শক্তিকে রুখে দিয়ে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই বাহিনী। জননিরাপত্তায় অবিচল, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আপসহীন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন।

ঢাকা নিউজ/এস

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular