ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিপ্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার একান্ত বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার একান্ত বৈঠক

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দুই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ ভবনে তার কার্যালয়ে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে তারা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তারা একমত হন।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় তার জেলা গোপালগঞ্জ এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বিএনপির দুজন সংসদ সদস্যের বাড়িসহ একটি থানাও জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত ওই থানা ছেড়ে চলে যাচ্ছেন।

পাশাপাশি সম্প্রতি পুড়িয়ে দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি। এছাড়া রাজধানী ঢাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

তারই মধ্যে কিছু সময় আগে নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সবমিলিয়ে গোটা দেশেই কার্যত সহিংস কার্যক্রম চালাচ্ছে পতিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে সংসদে বেশ আলোচনা হচ্ছে, উঠছে ঐক্যের ডাক। বৃহস্পতিবার থেকে দেশব্যাপী কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছে বিরোধী দল জামা

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular