ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতগোপন বৈঠকে আঁকা হতো আন্দোলন দমনের নীলনকশা

গোপন বৈঠকে আঁকা হতো আন্দোলন দমনের নীলনকশা

আইন ডেস্ক: দিনে সচিবালয়ে সরকারি দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গোপন বৈঠক। লক্ষ্য ছিল চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন দমন।

এসব বৈঠকে আঁকা হতো আন্দোলন দমনের নীলনকশা। জারি করা হয়েছিল কারফিউ। তবে সেই পরিপত্রের আড়ালে ছিল হত্যাযজ্ঞের পরিকল্পনা। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছিলেন সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম। সঙ্গে ছিলেন তৎকালীন যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসও।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগে তাদের এমন ভূমিকার বিবরণ তুলে ধরেছে প্রসিকিউশন।

মামলার দুই আসামির মধ্যে জাহাংগীর গ্রেপ্তার থাকলেও পলাতক রয়েছেন ধনঞ্জয়। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। যদিও দুজনেরই অব্যাহতি চেয়েছেন আইনজীবী মো. মজিবুর রহমান ও আমির হোসেন। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (১৮ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে শুনে এ দিন নির্ধারণ করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular