ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধফতুল্লায় বাউল শিল্পীর রহস্যজনক মৃত্যু

ফতুল্লায় বাউল শিল্পীর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাউল সংগীতশিল্পী অনিকা আক্তার অনিকা (১৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৩টার দিকে ভুইগড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মৃতদেহ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়রা জানায়, অনিকার স্বামী হাবিবুর রহমান (২৫) পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবুরকে আটক করে এবং অনিকার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত অনিকা আক্তার মাদারীপুর জেলার মোস্তফাকুর গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, পারিবারিক কলহের জেরে অনিকাকে হত্যা করেছেন তার স্বামী। দম্পতি ফতুল্লার ভুইগড় এলাকার মাস্টারের বাড়ির একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular