ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাফিনালিসিমা নিয়ে পরিকল্পনা নেই উয়েফার

ফিনালিসিমা নিয়ে পরিকল্পনা নেই উয়েফার

নিউজ ডেস্ক : কাতার থেকে এখনই ফিনালিসিমা সরানোর কোনো পরিকল্পনা নেই উয়েফার। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউরোপের ফুটবল নিয়ন্তা সংস্থা। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন উয়েফার মুখপাত্র। এদিকে ইউরোপের গণমাধ্যমে গুঞ্জন, দোহা থেকে সরিয়ে আর্জেন্টিনা-স্পেনের ফিলানিসিমা নেয়া হতে পারে লন্ডনে। তবে কাতার যেকোনো মূল্যে তাদের দেশেই ম্যাচটি আয়োজন করতে চায়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর, পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের পালটা হামলায় কাতারের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। আপাতত দেশটিতে সব ধরণের ক্রীড়া ইভেন্ট স্থগিত করেছে কাতার সরকার।

এরপর থেকেই কোপা ও ইউরো চ্যাম্পিয়নের মর্যাদার লড়াই ফিনালিসিমার ভবিষ্যত নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এ ম্যাচটার দিকে তাকিয়ে আছেন বিশ্বের কোটি ফুটবল সমর্থক। আর্জেন্টিনার মেসি ও স্পেনের লামিন ইয়ামাল। দুই প্রজন্মের দুই তারকা প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হবেন। বিশ্বকাপের আগে বিগ ম্যাচের অপেক্ষায় সবাই। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর বদলে গেছে মধ্যপ্রাচ্যের ক্রীড়াঙ্গণের চিত্র। অনির্দিষ্টকালের জন্য ফিনালিসিমা স্থগিতের খবর আসে। তবে সে সব উড়িয়ে দিয়েছে আয়োজকরা। অবশেষে এ নিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

বিবৃতিতে তারা লিখেছে, এই অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় ফিনালিসিমা ঘিরে জল্পনা-কল্পনা সম্পর্কে আমরা অবগত। স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে, যারা ম্যাচটি সফলভাবে আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহের শেষদিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশা করছি। এই মুহূর্তে কোনো বিকল্প ভেন্যু বিবেচনা করা হচ্ছে না। সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত আমরা আর কোনো মন্তব্য করব না।

উয়েফার এমন বিবৃতির পরও গুঞ্জন থেমে নেই। ইউরোপের গণমাধ্যমের খবর, পরিস্থিতি খারাপ হলে ম্যাচটি ইউরোপে সরিয়ে নেয়া হতে পারে। সে ক্ষেত্রে প্রথম পছন্দ ছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। তবে সে সময় সেখানে ম্যাচ থাকায়, বিকল্প হিসেবে লন্ডন স্টেডিয়াম আছে বিবেচনায়।

২০২২ এ যে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছিলেন মেসি, সেখানে আবারো ফিরবেন আলবিসেলেস্তে তারকা। তাই কাতার যেকোনো মূল্যে দোহায় ম্যাচটি আয়োজন করতে চায়। গুঞ্জন আছে, পিএসজি ও কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি আয়োজকদের সঙ্গে দেন দরবার করছেন। এই প্রভাবশালী কাতারি উয়েফার নির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন।

সবশেষ ২০২২ সালে ফিনালিসিয়াম মুখোমুখি হয়েছিল কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো সেরা ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, ডি মারিয়া-দিবালাদের গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল লিওনেল মেসির দল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular