ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনবিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে বিজয়-তৃষা

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে বিজয়-তৃষা

বিনোদন ডেস্ক : দাম্পত্য জীবনের ইতি টানার খবরের পরই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে নাম জড়িয়েছে দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ বিজয় থালাপাতির। সম্প্রতি এ জুটিকে একটি বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানে একসঙ্গে দ্যুতি ছড়াতে দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের চেন্নাইয়ে উদ্যোক্তা ও চলচ্চিত্র প্রযোজক কালপথি এস. সুরেশ ও মীনাক্ষী সুরেশের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন বিজয় ও তৃষা।

শুধু তাই নয়, নবদম্পতির সঙ্গে ছবি তোলা, কাছের মানুষদের সাথে কুশল বিনিময় ও প্রীতিভোজের পর অনুষ্ঠান শেষে দু’জন একসঙ্গেই বেরিয়ে যান।

অনুষ্ঠানের দিন এ জুটিকে একই রঙের পোশাকে দেখা যায়। দুজনেই সেজেছিলেন সোনালি রঙে। যা রীতিমতো নজর কাড়ে সবার।

এদিকে এ ঘটনার কিছুদিন আগে বিজয়ের সাথে অভিনেত্রী তৃষ্ণার পরকীয়ার জেরে বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন অভিনেতার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। ভারতের চেঙ্গলপট্টু জেলা আদালতে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দিয়েছেন তিনি।

১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় থালাপাতি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানার বিষয়টি নায়কের রাজনীতির জীবন বিশেষ করে তামিলনাড়ুর আসন্ন নির্বাচনে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular