ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকফিলিপাইনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

ফিলিপাইনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন ‘বাভি’ এর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আরও ১০ জনের প্রাণহানি হয়েছে। 

এতে ঝড় সম্পর্কিত ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে।

আঞ্চলিক সিভিল ডিফেন্স পরিচালক রদ্রিগো সোসমেনা বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশে ভূমিধসে ১০ জন মাটিচাপা পড়ে মারা গেছেন।

এর আগে শুক্রবারই একই দ্বীপে পৃথক আরেকটি ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। সূত্র: বাসস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular