ফুলবাড়ীতে আইবিডাব্লিউএফ এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) : “টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত (১০ জুলাই) বৃহস্পতিবার বেলা ১১টায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের (সাউদিয়া মার্কেট)-এর দ্বিতীয় তলায় ক্যাফে অর্কিডে এই ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আইবিডাব্লিউএফ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি চৌধুরী মো. খয়রাত হোসাইন সামাদী।
আরো খবর
Continue to the category


