ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুড়িগ্রামফুলবাড়ীতে শীতের তীব্রতায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

ফুলবাড়ীতে শীতের তীব্রতায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ছে শীতের তীব্রতা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমে আসায় দিন দিন শীতের দাপট বাড়ছে। চলতি সপ্তাহে জেলায় মৃদু শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

শীতের তীব্রতায় বিপাকে পড়েছে গ্রাম ও চরাঞ্চলের হতদরিদ্র মানুষ। প্রয়োজনীয় গরমকাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। স্বল্পমূল্যের শীতের কাপড়ের দোকানে বেড়েছে নিম্ন আয়ের মানুষের ভীড়।

গত চারদিনে সূর্য যেন লুকোচুরি খেলছে। কয়েকদিনে সূর্যের দেখা মিললেও রোদের তীব্রতা অত্যন্ত কম থাকায় ঠান্ডা কমছে না। দিনের বেলায়ও কুয়াশা পড়ছে। সঙ্গে বইছে শীতল হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও দুঃস্থ মানুষ। বয়স্ক ব্যক্তি ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। এই শীতের মধ্যেও জীবিকার তাগিদে কাজে বের হয়েছেন শ্রমজীবীরা। মাঠে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা কমছে। উত্তরের হিমেল হাওয়ার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। আগামী সপ্তাহে কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular