জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ ২৩ জুলাই, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে ৫০২ পিস ইয়াবাসহ ২ জন মাদককারবারীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়।
এসময় আশরাফ আলীর ঘরের ভিতর থেকে প্লাস্টিকের জিপার ব্যাগে মোড়ানো ওই ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে পুলিশ। মাদক বিক্রির অপরাধে পুলিশ ২ জনকে আটক করে।
আটককৃতরা হলো কুটিচন্দ্রখানা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আশরাফ আলী এবং নজরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম।
ফুলবাড়ী থানার ওসির নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অংশ নেন এসআই আব্দুর রহিম, এসআই সুফিয়ান, এএসআই আসাদুজ্জামান, এএসআই আব্দুল মালেক, এএসআই রফিকুল ইসলাম, এএস আই মুজিল হকসহ কনস্টেবল সুজন, কনস্টেবল আরাফাত ও কনস্টেবল সাঈদ।
ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা মা৩৬(১) এর ১০(ক)/৪১ প্রয়োগ করে মামলা রুজু করা হয়েছে।



