ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও মাদক জব্দ

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও মাদক জব্দ

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ​কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্ত ফুলবাড়ীর বিভিন্ন বিওপি’র সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
 
​বিজিবি সূত্র জানায়, ৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে চালানো এসব অভিযানে মোট ১৪ লাখ ৪২ হাজার ৫০ টাকা মূল্যের সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৩২ পিস ভারতীয় উন্নত মানের স্বর্ণ কাতান শাড়ি, যার আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও মাদকবিরোধী অভিযানে সাড়ে ২১ কেজি গাঁজা (সিজার মূল্য ৭৫,২৫০ টাকা) এবং ১১৭ বোতল ইস্কাপ সিরাপ (সিজার মূল্য ৪৬,৮০০ টাকা) উদ্ধার করা হয়।
 
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারির ফলেই এই বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের সাথে জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular