ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবগুড়ায় সাবেক ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

বগুড়ায় সাবেক ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

বগুড়া শহরের জলেশ্বরীতলাতে তিনদিন নিখোঁজ থাকার পর পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে ভেসে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তারা শহরের জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

সৌমিক বৃহস্পতিবার সন্ধ্যার পর হাঁটতে বের হন জলেশ্বরীতলার বাসা থেকে। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সেই রাত থেকেই বন্ধ ছিল মোবাইল ফোন। পরদিন শুক্রবার সকালে সৌমিকের বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তারপর থেকেই পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই মিলে খুঁজেছেন সৌমিককে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, মরদেহটি ঢাবির সাবেক শিক্ষার্থী সৌমিকের- এটা তার পরিবার নিশ্চিত করেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular