ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবন্ধুর প্রেমের দ্বন্দ্বে প্রাণ গেল ১৩ বছর বয়সী কিশোরের

বন্ধুর প্রেমের দ্বন্দ্বে প্রাণ গেল ১৩ বছর বয়সী কিশোরের

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক কিশোরীকে কেন্দ্র করে দুই কিশোরের দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন ১৩ বছর বয়সী আব্দুর রহমান। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে ঘটে এই ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে বিকেলে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। একই কিশোরীকে পছন্দ করত ওই এলাকারই রোকন নামে আরেক কিশোর। একই মেয়ের প্রতি আকর্ষণ থেকে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এক পর্যায়ে রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজনকে নিয়ে হামলা চালায়। মারধরে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়। তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকায় পাঠানো হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ১১টার দিকে ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের মরদেহ নিজ গ্রামে এনে দাফন করা হয়। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য মতিউর রহমান বলেন, ভাতিজাকে অন্যদের বিরোধের বলি হতে হলো। আমরা এর পূর্ণ বিচার চাই।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করা গেছে। পুলিশ আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছে, লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্ত ও দাফনের কাজ শেষ হওয়ায় অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular