নিউজ ডেস্ক: বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতিগ্রস্ত সড়ক, কালভার্ট ও ঘরবাড়ি সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, দেশের কোথাও যেন কোনো মানুষ না খেয়ে কষ্ট না পায়। সরকার প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য ও আর্থিক মজুত রয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী নদী-সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতিগ্রস্ত সড়ক, কালভার্ট ও ঘরবাড়ি সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।




