নিউজ ডেস্ক : বাংলাদেশের ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) সভাপতিত্বের প্রার্থিতার পক্ষে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অনাবাসী আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি।
বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, উন্নয়ন অংশীদারত্ব, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি এবং কনস্যুলার ও অভিবাসনসংক্রান্ত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পরিসরে সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়।
আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে মতবিনিময়ের সময় উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়।
রাষ্ট্রদূত কেলি দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর হওয়ার আশাবাদ প্রকাশ করেন।
ঢাকানিউজ২৪/মহফ




