ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশ ও ডেনমার্ক দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

বাংলাদেশ ও ডেনমার্ক দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

নিউজ ডেস্ক:  ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে স্টেট সেক্রেটারির প্রথম সফরের জন্য তাঁকে স্বাগত জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। উভয় পক্ষই ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক অংশীদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং আজ অনুষ্ঠিত বাংলাদেশ-ডেনমার্ক রাজনৈতিক পরামর্শ সভার (পলিটিক্যাল কনসালটেশনস) চতুর্থ পর্বের ফলাফল পর্যালোচনা করে।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু অভিযোজন, পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক বিষয়াবলি, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নের ওপর জোর দেন এবং সহযোগিতাকে আরও এগিয়ে নিতে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া, তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) বিষয়ক আলোচনা শুরুর ক্ষেত্রে ডেনমার্কের সমর্থন কামনা করেন।

স্টেট সেক্রেটারি বাংলাদেশে ডেনমার্কের বিভিন্ন বিনিয়োগ ও উদ্যোগের কথা তুলে ধরেন; যার মধ্যে রয়েছে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প এবং প্রস্তাবিত অফশোর বায়ু বিদ্যুৎ প্রকল্প। তিনি জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ে আরও সহযোগিতার ক্ষেত্রে ডেনমার্কের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে ডেনমার্কের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় মানবিক সহায়তা বজায় রাখার ক্ষেত্রে তাদের সমর্থন কামনা করেন।

উভয় পক্ষই মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে।

উভয় পক্ষই বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular