ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাবাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর প্রশিক্ষণ কোর্স

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক: চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয়, সম্পাদনাসহ বিভিন্ন কোর্সে অংশ নিয়ে আপনিও গড়ে তুলতে পারেন আপনার ক্যারিয়ার। সময় সীমিত। আজই উদ্যোগ নিন। কোর্সে ভর্তি হোন এবং প্রশিক্ষণ নিন।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর স্বল্পমেয়াদী ০৬ (ছয়)টি কোর্সে এইচ. এস. সি. ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ ভর্তির জন্য আগামী ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত ই- মেইলে, ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। কোন বয়সসীমা নেই। কোর্সগুলোতে ভর্তির আবেদনের জন্য আর মাত্র তিনদিন সুযোগ রয়েছে।

আগামী ৫ এপ্রিল ২০২৬ সকাল ৯টায় আবেদনকারীদের ভাইভা ও রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর একইদিন ক্লাস শুরু হবে।

কোর্সগুলোর নাম, মেয়াদ ও জনপ্রতি ভর্তি ফি নিম্নে উল্লেখ করা হলো:

কোর্সগুলোর নাম, মেয়াদ ও ফি:
১। ৯ম চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় প্রশিক্ষণ কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬০০০/-)
২। ২য় বেসিক ফিল্ম কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬০০০/-)
৩। ৪র্থ চলচ্চিত্র ও টেলিভিশন সম্পাদনা প্রশিক্ষণ কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬০০০/-)
৪। ৬ষ্ঠ চিত্রনাট্য লিখন কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬০০০/-)
৫। টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্লাটফর্মে কন্টেন্ট নির্মাণ কোর্স (০৮ সপ্তাহ মেয়াদি, ফি ৮০০০/-)
৬। ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স (০৩ মাস মেয়াদি, ফি ৮০০০/- ) (কোর্সটি প্রতি শুক্র ও শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা এবং সপ্তাহের যেকোন একদিন সান্ধ্যকালীন, বিকাল ৫:০০ টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত চলবে)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular