নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার কাকরাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-এ পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী ও আয়োজনগত পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি এ্যালবার্ট পি. কষ্টা।

বিশেষ অতিথি আমির এজাজ খানকে স্মারক প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম।
মঞ্চে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কাজী শহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে জাহিদ, কেন্দ্রীয় সহ-সভাপতি শহিদুল্লা শহীদ, সহ-সভাপতি মোহাম্মদ অপু, এবিএম মুকুল, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সাবু, ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমেদ ও যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইউসুফ আলী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত সকল বক্তা জাতীয় ঐক্য, যুবতরুণের কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতার ওপর জোর দেন।
ঢাকানিউজ২৪/মহফ




