ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশ, বাদ পড়ল ৩ জন

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশ, বাদ পড়ল ৩ জন

নিউজ ডেস্ক : তিন জনের নাম বাদ দিয়ে সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত তালিকা থেকে নতুন তালিকা দিয়েছে বাংলা একাডেমি। বাদ পড়া তিন জন হলেন, ফারুক নওয়াজ, মোহাম্মদ হাননান ও সেলিম মোরশেদ।

বুধবার (২৯ জানুয়ারি) তাদের নাম বাদ দেয়ার বিষয়টি বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা গেছে। এর আগে গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়।

বুধবার রাতে মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদের নাম বাদ দেয়ার কথা জানানো হয়। মোহাম্মদ হাননানকে মুক্তিযুদ্ধ ও ফারুক নওয়াজকে শিশুসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

পরে ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, নাম থাকা কারও কারও বিষয়ে ‘কিছু অভিযোগ আসায়’ তালিকাটি স্থগিত করা হলো। বাংলা একাডেমি ওই দিন তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায়।

আর কথাসাহিত্যিক সেলিম মোরশেদ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা স্থগিতের পর ২৭ জানুয়ারি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তাকে কথাসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

আরও পড়ুন: শুক্রবার শিল্পকলা একাডেমিতে হচ্ছে ‘বাংলা আমার উৎসব’, থাকছে পুরস্কার

বুধবারের সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা চূড়ান্ত করা হয়। সেই অনুযায়ী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা হলেন মাসুদ খান (কবিতা), শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য), সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য), জি এইচ হাবীব (অনুবাদ), মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা), রেজাউর রহমান (বিজ্ঞান), সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular