ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বাংলা একাডেমী প্রাঙ্গনে যুব মেলা উদ্বোধন

বাংলা একাডেমী প্রাঙ্গনে যুব মেলা উদ্বোধন

সিনিয়র রিপোর্টার:  যুব মেলা ২০২৪’র উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 (শনিবার) ২রা নভেম্বর বাংলা একাডেমি প্রঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ মেলার উদ্বোধন করেন তিনি। এবারের যুব মেলায় সারাদেশ থেকে আগত ১১২ জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য সম্ভার নিয়ে বসেছেন।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের সরকার ১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে।

 তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উদ্যোক্তা হতে যুব ঋণ দেবে যুব উন্নয়ন অধিদফতর। এ ছাড়া সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমানো হবে। তিনি আরো বলেন, পার্ট টাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ নিয়োগ দেবে সরকার। সরকারের সব জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রদত্ত প্রশিক্ষণগুলো আধুনিকায়ন করে যুগোপযোগী করা হবে। এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) উপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী জানান যুবকরাই আগামীর ভবিষ্যৎ আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্নপূরণে ও নতুন বিশ্ব গড়ার কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণদের অধিকতর অংশগ্রহন আগামীর বিশ্বজয়। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী ‍দিনের সৃজনশীল সুচিন্তার অধিকারী সমস্যা সমাধানে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে যুব মন্ত্রণালয়।  

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীর বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমসহ মন্ত্রণালয়য় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular