ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবাগেরহাটে কোটি টাকার ২০ হাজার ৩০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক

বাগেরহাটে কোটি টাকার ২০ হাজার ৩০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক

স.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটে ২০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুলাই) গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এই মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গার আব্দুল গফুরের ছেলে।

রবিবার(১৩ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস নামের একটি বাসে অভিযান চালিয়ে বক্সের ভেতরে কালো রঙের একটি আমের ক্যারেটের ভেতরে রাখা ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে ইয়াবা বিক্রেতা কালাম হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular