ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবিএনপির ৩১ দফা বাস্তবায়নে শ্রীবরদীতে আলোচনা ও কর্মী সমাবেশ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে শ্রীবরদীতে আলোচনা ও কর্মী সমাবেশ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ‎(৬ জুলাই) বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন ধানের খলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

‎শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম দুলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় এ সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন সিংগাবরুনা, রানিশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

‎এ সময় মো. মাহমুদুল হক রুবেল বলেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়।

তিনি আরও বলেন, একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের আবু রায়হান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলিফ উদ্দিন,রানিশিমুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর রুকনুজ্জামান লাখো,সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান,কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ.এফ.এম মাহমুদুন্নবী ফজু,রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান সোহাগ প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular