ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবিজয়কে ধরে রাখতে জাতীয় ঐক্যের আহবান জানালো গণফোরাম

বিজয়কে ধরে রাখতে জাতীয় ঐক্যের আহবান জানালো গণফোরাম

নিউজ ডেস্ক:   দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও গণফোরামের ৭ম জাতীয় সম্মেলন উপলক্ষে ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গণফোরাম সমন্বয় কমিটির চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু বলেন, দেশের বর্তমান পরিস্থিতি আরও স্থিতিশীল করতে নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে সরকারকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫ আগস্টের বিজয়কে ধরে রাখতে জাতীয় ঐক্যের আহবান জানায় গণফোরাম। ছাত্রদের বলিষ্ঠ ভূমিকার মধ্যে দিয়ে ছাত্ররা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছাত্র জনতার যে বিজয় অর্জিত হয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে সেই ছাত্রদের মাঝে পতিত সরকারের প্রেতাত্মারা বিভাজন সৃষ্টির যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা ছাত্রদের ঐক্য সমুন্নত দেখতে চাই। গণফোরাম চায় ছাত্রদের জাতীয় ঐক্য সমুন্নত থাকবে এবং জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে সকল সংকট কাটিয়ে কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখের সহিত স্মরণ করছি সন্ত্রাসীদের হাতে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে, আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অবিলম্বে হত্যাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সকল সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রতিবেশী দেশ ভারতকে আমরা বন্ধু হিসেবে চাই, প্রভু নয়। বাংলাদেশের বিষয়ে কোন বিভ্রান্তিকর ভুল তথ্য নয় সঠিক তথ্য সম্বলিত বিবৃতি আমরা প্রত্যাশা করি।

কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জনমনের অস্থিরতা নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী, উচ্চ আদালত, নিম্ন আদালত সহ সব জায়গায় স্থিরতা আনতে হবে। অন্যান্য সংস্কার কমিশনের পাশাপাশি শিক্ষা কমিশনের গুরুত্ব অনুভব করছি বিশেষ ভাবে ছাত্র সমাজের অসন্তোষ দূর করার জন্য। দেশের ইনটেলিজেন্ট এজেন্সি গুলোর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে জনমনের অসন্তোষ দূর করতে হবে। শহীদদের তালিকা ও শহীদ পরিবারের যথাযথ সম্মানের সহিত পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে প্রেরণ করে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা দ্রুততম সময়ে সংস্কার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। গণঅভ্যূত্থানের সরকারের প্রতি জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক, তাই রাষ্ট্র পরিচালনায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি করছি। জনগণ গণঅভ্যূত্থানের মাধ্যমে গঠিত সরকারকে ব্যর্থ দেখতে চায় না।

সদস্য সচিব ডা. মো: মিজানুর রহমান বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামী ৩০ নভেম্বর গণফোরামের ৭ম জাতীয় সম্মেলন রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। ১৯৯৩ সনে অসুস্থ দুর্বৃত্তায়িত রাজনীতির বিরুদ্ধে সুস্থ ধারার রাজনীতি প্রবর্তনের অঙ্গিকার নিয়ে গণফোরামের পথচলা শুরু করে আজ অবধি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। 

উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন, সমন্বয় কমিটির সদস্য- সিনিয়র অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, আব্দুল হাসিব চৌধুরী, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, মোশতাক আহম্মেদ, শাহ্ নুরুজ্জামান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular