মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটির বিশেষ সভা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পৌর মিলনায়তনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করীম ময়ূন।
সভায় তিনি বলেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে মৌলভীবাজারে জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। তবে এ বিষয়ে তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
তিনি আরো বলেন, স্বৈরাচারী অবৈধ সরকারের আমলে স্ব স্ব উপজেলা ও পৌরসভায় যাঁরা আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে কেন্দ্রীয় কর্মসূচীকে সফল এবং সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, মামলা-হামলার স্বীকার হয়েছেন, আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন অবশ্যই কমিটিতে তাঁদের যথাযথ মূল্যায়ন করা হবে।
সভার মৌলভীবাজার জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির ৩ জন এবং স্ব স্ব উপজেলায় জেলা বিএনপির আহবায়ক কমিটির অবস্থারত সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন। সকল উপজেলা ও পৌরসভা বিএনপির কর্মী সভার আয়োজন জেলা থেকে নির্ধারিত তারিখ সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর সিলেটে বিএনপির’ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোচন সভা ও জনসম্পৃক্তি’প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তারই প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা সদরে একটি কর্মশালা করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজার জিয়ারতের সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক জনাব ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, এডভোকেট আবেদ রাজা, মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আশিক মোশারফ, নাছির উদ্দিন মিঠু, হেলু মিয়া, আব্দুর রহিম রিপন, ফখরুল ইসলাম, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, আব্দুল হাফিজ, জিতু মিয়া, বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, মনোয়ার আহমেদ রহমান, মাহবুব ইজদানী ইমরান, বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহমদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ, মহসিন মিয়া মধু।



