ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বিটিভি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

বিটিভি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম প্র্রতিবেদক: বিটিভি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরে দ্রুত কাজ সম্পন্নের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী জনবলের সুষ্ঠু ব্যবহার, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং কেন্দ্রের আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘যুগোপযোগী সম্প্রচার ব্যবস্থার জন্য প্রযুক্তিগত উন্নয়ন অপরিহার্য এবং দক্ষ মানবসম্পদই একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি।’

প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে একটি আধুনিক, পূর্ণাঙ্গ এবং কার্যকর সম্প্রচার কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কেন্দ্রীয় স্টুডিও, ক্যাফেটেরিয়া এলাকা এবং অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম ইমাম হোসেন, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম ও জাসাস চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ শিপন প্রমুখ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular