ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবিরামপুরে দুরারোগ‍্য রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

বিরামপুরে দুরারোগ‍্য রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

এমডি রেজওয়ান আলী,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে সমাজকল‍্যাণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক‍্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে প‍্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ‍্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে এককালিন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বেলা ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চেক বিতরণ হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান আরম্ভ হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান ও প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল সহ সরকারি অন‍্যান‍্য কর্মকর্তা, চেক গ্রহণকারী রোগীবৃন্দ ও তাদের পরিবারের সদস‍্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে ১৫ জন রোগীর প্রত‍্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular