ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতআদালতে জামিনের পর সাংবাদিকদের সঙ্গে বিবাদে পরীমনি

আদালতে জামিনের পর সাংবাদিকদের সঙ্গে বিবাদে পরীমনি

নিউজ ডেস্ক: ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, গালিগালাজ ও এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর আদালত থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবি ও ভিডিও ধারণের সময় এক সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ করেন পরীমনি। এ সময় অন্য সাংবাদিকদের উদ্দেশে তিনি ক্যামেরার ফুটেজ দেখে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার আহ্বান জানান। পাশাপাশি ওই সাংবাদিককে উদ্দেশ করে অশোভন ভাষা ব্যবহার করেন। সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

এদিকে পরীমনির নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কিতে সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথায় আঘাত লাগে বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরীমনি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ এ মামলা করেন। ৪ নভেম্বর আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন আদালতে আত্মসমর্পণ করে তিনি পুনরায় জামিন পান।-
আদালত প্রাঙ্গণের এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আচরণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আরো পড়ুন: মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular