গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১২ এপ্রিল ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিরাজুল হক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. আফাজ উদ্দিন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে।জনগণই সকল ক্ষমতার উৎস এই শ্লোগান ধারণ করে দলের গঠনতন্ত্র মোতাবেক যাচাই-বাছাই করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সকল ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা সন্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
বর্তমান ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হককে আহবায়ক,বীর মুক্তিযোদ্ধা মো. আসাদুজ্জামানকে যুগ্ন আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে যুগ্ন আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক,বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস,বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম,বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা মো. আকবর হোসেন চানু,বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. মমিন উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. মজিদ মল্লিক,
বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো.বেলায়েত হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস,বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নবনির্বাচিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো.সিরাজুল হক বলেন,জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ
দেশ ও জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ। স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই গুরুভার বহন করছেন। সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশের স্বপ্ন এই বীর মুক্তিযোদ্ধাগণ আজো ধারণ করে আছে।সেই চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপজেলা আহবায়ক কমিটি যথা সময়ে সকল ইউনিট কমিটি গঠন করে নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে।




