ঢাকা  শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবুধবার থেকে চার দিনব্যাপী বিজিএপিএমইএ গ্যাপেক্সপো ২০২৬ শুরু

বুধবার থেকে চার দিনব্যাপী বিজিএপিএমইএ গ্যাপেক্সপো ২০২৬ শুরু

সুমন দত্ত: শুরু হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারস এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) আয়োজনে গ্যাপেক্সপো প্রদর্শনী মেলা। ২০২৬ সালের এই মেলা সংগঠনের ১৫ তম আয়োজন। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২ টায় ঢাকার লা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি মো শাহরিয়ার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল বিজিএপিএমইএ এর শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মো. শাহরিয়ার। আরো বক্তব্য রাখেন এএসকে মো, টিপু, রাফেজ আলম চৌধুরি। 

সভাপতি বলেন,  আগামী ১৪-১৭ জানুয়ারি, ২০২৬ তারিখে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি) এর হল # ০২, ০৫, ৬এ এবং এক্সপো জোন এ অনুষ্ঠিত হবে গ্যাপেক্সপো-২০২৬ এর ১৫তম আয়োজন। একই সাথে একই সময়ে কনকারেন্ট ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হবে ‘গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ-২০২৬’। অন্যান্য বছরের ন্যায় এ বছরও ৪টি মূল হল ও হ্যাঙ্গার/তাবু মিলিয়ে একত্রে মোট ১০টি হলে মেলা অনুষ্ঠিত হবে। ৩৫০ জন এক্সিবিটর ১৫০০টি স্টলে মেলায় অংশগ্রহণ করবেন। যার মধ্যে ১৮টির বেশী দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ভারত, জাপান, ভিয়েতনাম, চীন, দঃ কোরিয়া, জার্মানীর অনেক প্রতিষ্ঠানও আছে। মেলার প্রচারণার জন্য বিজিএপিএমইএ এর ২,১০০ প্রতিষ্ঠান, বিজিএমইএ এর ৪০০০ এর বেশী প্রতিষ্ঠান, বিকেএমইএ এর সহস্রাধিক প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। গ্যাপেক্সপো মেলার কো- অর্গানাইজার মেলার প্রচারনার জন্য পঞ্চাশ হাজারের অধিক প্রতিষ্ঠান/ব্যক্তি পর্যায়ে আমন্ত্রণ করেছেন। আশা করছি এ বছর মেলায় ৩০-৪০ হাজার বিজনেস দর্শকসহ সর্বমোট দর্শকের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি হবে।

তিনি বলেন,এ বছরের মেলায় ১৪ জানুয়ারী ২০২৬ সকাল ১১:০০ টায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার ‘পুস্পগুচ্ছ’ হল # ০২ এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও এনবিআর এর চেয়ারম্যান জনাব মো: আব্দুর রহমান খান, এফসিএমএ, বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআই এর প্রশাসক জনাব মো: আব্দুর রহমান খান এবং বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব সেলিম রহমান উপস্থিত থাকবেন ।

আরো বলেন, ১৫ জানুয়ারী, ২০২৬ তারিখ সন্ধ্যা ৭.০০ টায় ‘নবরাত্রি হল # ০৪ বিজিএপিএমইএ সদস্যগণের গালা নাইট ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব হোসেন জিল্লুর রহমান, সাবেক উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চেয়ারপারসন ব্রাক ও পিপিআরসি এবং বিশেষ অতিথি হিসেবে জনাব আনোয়ার উল-আলম চৌধুরী, সভাপতি, বিসিআই ও জনাব মোহাম্মদ হাতেম, সভাপতি, বিকেএমইএ উপস্থিত থাকতে সদয় সম্মতি প্রদান করেছেন।

তিনি বলেন, ১৬ জানুয়ারী, ২০২৬ তারিখ বিকেল ৩:০০ টায় ‘পেপার প্যাকেজিং পণ্যের সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে। বিজিএপিএমই এ সাবেক সভাপতি এবং এশিয়ান প্যাকেজিং, ফেডারেশন এর প্রাক্তন সভাপতি জনাব সফিউল্লাহ চৌধুরী এর সঞ্চালনায় প্যানেল ডিসকাশনে উপস্থিত থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক জনাব বেবী রানী কর্মকার, জনাব মোহাম্মদ হাসমত আলী, কমিশনার, কাস্টমস্ বন্ড, ঢাকা (দক্ষিণ), জনাব তানিয়া ইসলাম, উপ-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, অধ্যাপক ড. শাহ-ই-আলম, ভিসি, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. ফরিদ এ সোবহানি, ভিসি, ইস্টার্ণ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. ইঞ্জি. আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত ভিসি, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়, ড. শিল্পি বেগম, চেয়ারম্যান, প্রিন্টিং ও পাবলিকেশন স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রাফিক্স অর্টস ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যাপক জনাব মোহাম্মদ সাজ্জাদ মুফতি উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

১৭ জানুয়ারি ২০২৬ বিকেল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে একইসাথে সমাপনী ও অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন সিরোমনি। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশনের সভাপতি জনাব মো: মোফাজ্জল হোসেন পাবেলসহ দেশের রপ্তানি খাত সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি খাতের উক্ত পর্যায়ের কর্মকর্তা/নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন মর্মে আশা করছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular