ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিব্যাংক, বিমায় সুদ ব্যবস্থা থাকবে না : বুলবুল

ব্যাংক, বিমায় সুদ ব্যবস্থা থাকবে না : বুলবুল

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে হারাম-হালাল একসাথে চলতেই থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সুদ প্রথা বিলুপ্ত হয়ে যাবে। ব্যাংক, বিমায় সুদ ব্যবস্থা থাকবে না। ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দখলদারিত্ব থাকবে না। সমাজে কোনো বৈষম্য থাকবে না। ফলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।

বুধবার (২২ জানুয়ারি) দ্বিবার্ষিক সম্মেলনে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামীর বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ভূমিকা রাখতে নূরুল ইসলাম বুলবুল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘একটি রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি। আর অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। ব্যবসায়ীরা সৎ হলে দেশের মানুষ স্বস্তি পায়। দেশ ও জাতির স্বার্থে ইসলামের আদর্শে ব্যবসা করতে হবে।’

আওয়ামী লীগ আমলের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৫ বছরের দৃশ্যমান উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতিকে জায়েজ করার জন্য। এসব উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে মেরুদণ্ডহীন করেছে। বিদেশে জনগণের টাকা পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে। যেই ব্যাংক জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছে, সেই ব্যাংক দখল করে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যাংকের ৭২ হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular