ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেয়ার অভিযোগে হাইওয়ে পুলিশের ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেয়ার অভিযোগে হাইওয়ে পুলিশের ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) তাদের প্রত্যাহার করা হলেও মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব বড়ুয়া এবং কনস্টেবল মোঃ শাহাবুদ্দিন, মোহাম্মদ মন্তু, সাকিবুল ও মোঃ জহির মিয়া।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান (এস,এ পরিবহন) আটক করেন খাঁটিহাতা থানা পুলিশের একটি দল। পরে কাভার্ড ভ্যানটিতে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ এনে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচারের পর থানার ওসিসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে যুক্ত করা হয়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে৷ তদন্তে সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular