ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে তারা একটি গণমিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাওলানা মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জুনায়েদ হাসান, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক মুনির হোসাইন ও প্রচার সম্পাদক রোকন উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশ থেকে স্বৈরাচার-ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। গত ১৬ বছর এদেশে কথা বলার কোনো অধিকার ছিল না। কথা বললেই হত্যা করতে দ্বিধা করেনি শেখ হাসিনার সরকার। দেশে এমন অবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা যে পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা আর বিপক্ষে গেলে বা থাকলে রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দিয়েছিল শেখ হাসিনা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ থেকে স্বৈরাচারদের বিদায় হয়েছে যাতে দেশে আমাদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটতে পারে।

বক্তারা বলেন, এদেশে শেখ হাসিনা আর কখনো ফিরে আসবে না। বাংলাদেশে রাজনীতি করতে হলে মাটি ও মানুষের রাজনীতি করতে হবে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি চলছে উল্লেখ করে বক্তারা চাঁদাবাজি না করে টাকার প্রয়োজন হলে জামায়াতের কাছে আসার পরামর্শ দেন। বক্তারা দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।
এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে শহরের টি.এ. রোড থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পর্যন্ত গণমিছিল ও সমাবেশ করে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম। এর পরপরই টি.এ.রোড থেকে প্রেসক্লাব পর্যন্ত পৃথকভাবে গণমিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখা।

এদিকে জেলার আখাউড়া উপজেলায় বিএনপি নেতা কবির আহমেদের নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। রেলওয়ে স্টেশন থেকে বের হওয়া মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কবির আহমেদ ছাড়াও বেলাল উদ্দিন সরকার, ডাঃ খোরশেদ আলম ভূঁইয়া, মোঃ বাহার মিয়া, আবুল ফারুক বকুল, মোঃ আক্তার খান, মাসুম ভূঁইয়া প্রমুখ অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular