ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহভালুকায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

ভালুকায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ইউটার্ণ নেয়ার সময় ঢাকাগামী বেপরোয়া দ্রুতগতির একটি প্রাইভেটকার অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শরিফুল ইসলাম (৪৭) নিহত হন। এতে অটোরিকশার এক যাত্রী আহত হয়েছে।

আজ সোমবার সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে।

সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা ইউটার্ণ নেয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দিলে অটোরিকশাচালক শরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় এক যাত্রী আহত হয়। আহত যাত্রীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপোলক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় প্রইভেটকার রেখে চালক পালিয়ে গেছে। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman