ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষভাষানটেকে বস্তিতে আগুন

ভাষানটেকে বস্তিতে আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বেলা ১১টার দিকে ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুনের খবর আসলে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুনে নেভানোর কাজ করছে।

এর আগে বুধবার রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনের শাহজাদপুর বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular