ঢাকা  শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডভুল এমসিকিউ শিটে পরীক্ষা

ভুল এমসিকিউ শিটে পরীক্ষা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষায় ভুল এমসিকিউ শীট বিতরণের অভিযোগ উঠেছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ভোগান্তির সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ও মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা শুরুর পর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত এমসিকিউ শীট বিতরণ করা হয়। শিক্ষার্থীরা বিষয়টি জানালেও তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয়নি বলে অভিযোগ তাদের।

শিক্ষার্থীদের ভাষ্য, প্রায় ২৬ মিনিট পর ভুলটি শনাক্ত করে কেন্দ্র কর্তৃপক্ষ শীট পরিবর্তন করে। এতে পরীক্ষার্থীরা সময়ের চাপ ও মানসিক অস্থিরতায় পড়েন। তাদের দাবি, সময় নষ্ট হলেও অতিরিক্ত সময় দেওয়া হয় খুবই সীমিত।

এদিকে এ ঘটনার পর এক শিক্ষক শিক্ষার্থীদের বিষয়টি বাইরে প্রকাশ না করতে চাপ দেন।

একই ধরনের সমস্যা নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও দেখা যায়। শিক্ষার্থীরা জানায়, সেখানে ২০২৫ সালের এমসিকিউ শীট দিয়ে পরীক্ষা শুরু করা হয়। পরে শীট পরিবর্তন করা হয় এবং অতিরিক্ত সময় দেওয়া হয়।

নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ভুলক্রমে কিছু ২০২৫ সালের এমসিকিউ শীট পাওয়া যায়। পরে তা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সে সময় বোর্ডের কর্মকর্তারা উপস্থিত থাকায় বিষয়টি দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে।

মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন জানান, প্রথমে ভুলক্রমে অনিয়মিতদের এমসিকিউ শীট বিতরণ করা হয়েছিল। পরে তা সংশোধন করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসে সমাধান হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular