ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের ঐতিহ্যবাহী হাজী আসমত সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পদাধিকারবলে কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রউফ পরিষদের সভাপতি হিসেবে কাজ করবেন। শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক সহ -তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঐতিহ্যবাহী ভৈরব হাজী আসমত সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচনের প্রাধান নির্বাচন কমিশনার এবং প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রউফ। শিক্ষক পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা।
তারা হলেন : (সম্পাদক পদে ) অত্র কলেজের মাকেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আরবুজ্জামান আপন, টানা দ্বিতীয় বার ( সহ- সম্পাদক পদে) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হেলিম সরকার রাসেল ( (অর্থ সম্পাদক পদে) হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আমির হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নব নির্বাচিত সম্পাদক আরবুজ্জামান আপন বলেন, শিক্ষকদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। এখানে কেউ কারও প্রতিপক্ষ নয়। একটা পরিবার হয়ে সকলকে নিয়ে কাজ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের চাওয়াকেও প্রাধান্য দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, বিভেদ -বিভাষন ভুলে গিয়ে একটি বলিষ্ঠ পরিষদ এবং সমন্ধিত প্রার্থী নির্বাচন করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ – সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ দিকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ হাজী আসমত সরকারি কলেজ এর উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রউফ এবং সাধারণ শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রনেতা-সহ আরো অনেকে।



