ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedভোটে নির্বাচিত হলেই সবাই গণতান্ত্রিক হয় না: রুহিন হোসেন প্রিন্স

ভোটে নির্বাচিত হলেই সবাই গণতান্ত্রিক হয় না: রুহিন হোসেন প্রিন্স

নিউজ ডেস্ক: অগণতান্ত্রিক আচরণ ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে কোনো সরকার নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, ভোটে নির্বাচিত হলেই সবাই গণতান্ত্রিক হয় না।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাড্ডা প্লাজায় গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগারে তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক ও নাচোল বিদ্রোহের নেত্রী ইলা মিত্রের ২৪তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সিপিবির বাড্ডা শাখা এ সভার আয়োজন করে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন সংগ্রামে আমরা বিজয়ী হলেও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। প্রচলিত ব্যবস্থায় দুর্বৃত্তায়িত রাজনীতি ও লুটেরা অর্থনীতি রাজত্ব করছে।’

সিপিবির বাড্ডা শাখার সম্পাদক শান্তনু কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক এ এন রাশেদা, হাসান হাফিজুর রহমান সোহেল ও লুনা নুর।

সভা শুরুর আগে ইলা মিত্রের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা দুটি গান পরিবেশন করেন। ইলা মিত্রের জীবনী পাঠ করেন তরুণিমা ও তাশফিয়া।

সভায় অধ্যাপক এম এম আকাশ ইলা মিত্রের জীবনদর্শন, সংগ্রাম এবং কৃষক আন্দোলনে তার ভূমিকা তুলে ধরেন। এ ছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলন এবং পাকিস্তানি শাসনামলে জনগণের ওপর শোষণ ও নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular