নিউজ ডেস্ক : ‘দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য এবং আগামী দিনের সুন্দর পৃথিবী গড়ার জন্য আজ থেকেই প্রস্তুতি নিতে হবে আজকের দিনের ছাত্রদের।’ নবারুণ স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ: অধ্যাপক শেখ মোঃ হোসেন আলী প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মত বিনিময় এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতির ভাষণে অধ্যক্ষ মো: আজিজুল হক বলেন, ‘অভিভাবকদের পূর্ণ সহযোগিতা নিয়ে প্রতিটি শিক্ষককে সাথে নিয়ে আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করে যাবো।’
সম্প্রতি সাপ্তাহিক পরীক্ষার ভিত্তিতে পুরস্কার বিতরণী ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা শেষে ৭জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে এককালীন অনুদান, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ করেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহঃ অধ্যাপক শেখ মোঃ হোসেন আলী, অধ্যক্ষ মোঃ আজিজুল হক ও সহকারী প্রধান শিক্ষিকা জান্নাত আরা।




