ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিমধ্যপ্রাচ্যে যুদ্ধ স্থায়ী হলে প্রভাব বাংলাদেশেও পড়বে: বাণিজ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ স্থায়ী হলে প্রভাব বাংলাদেশেও পড়বে: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিবেদক: ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ স্থায়ী হলে কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়বে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, এই যুদ্ধে কাছাকাছি জায়গায় সমুদ্রপথ আছে, সেটি বন্ধ হয়ে গেলে পরিবহনের খরচ বাড়বে। কিন্তু এটি ৫-১০ দিনের মধ্যে পড়বে এ রকম কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই মূহুর্তে দ্রব্যমূল্য বাড়ার কোনো শঙ্কা নেই।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিলেট বিভাগের প্রথম সুবিধাভোগী ওয়ার্ড সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের উদ্দেশ্য হচ্ছে পারিবারিক ভিত্তি দৃঢ় করা। ফ্যামিলি কার্ড বিতরণে উঁচুমাত্রার প্রফেশনালিজম ছড়া রাজনৈতিক বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।

প্রথম ফেজে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় এসেছে সুনামগঞ্জের কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনটি গ্রামের ৬৯৭টি পরিবার।

জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাসির চৌধুরী, ,সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular