ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষময়মনসিংহে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা শুরু

ময়মনসিংহে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা শুরু

ময়মনসিংহ ব্যুরো : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ১৫ দিন ব্যাপী ‘ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা, ২০২৫’-এর বুধবার (২ জুলাই) বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গনে উদ্বোধন করা হয়। আগামী ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত বৃক্ষমেলা চলবে। 
 
জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ উদ্যোগে বিকেলে বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে সার্কিট হাউজ চত্বর পর্যন্ত গিয়ে শেষ হয়। এরপর বৃক্ষ মেলার উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি  ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন গাছ আমাদের অক্সিজেন ও খাবার দিচ্ছে। গাছ লাগানোর সওয়াবের কাজ। তিনি সারাবছর গাছ লাগানোর আহবান জানিয়েছেন। 
 
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত  বিভাগীয় কমিশনার ( সার্বিক) জিয়া আহমেদ সুমন, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। 
 স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
 
ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে  ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলায় ৩২ টি স্টল স্থান পায়। মেলার দিনেই শিক্ষার্থী সহ প্রচুর দর্শনার্থীর ভিড় দেখা যায়। 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular