ঢাকা  বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমসিক সাবেক প্যানেল মেয়র আসিফ হোসেন ডন গ্রেফতার

মসিক সাবেক প্যানেল মেয়র আসিফ হোসেন ডন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) সাবেক প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরের স্বপ্ন বাজার শপের সামনে থেকে উত্তরা থানা পুলিশ তাকে আটক করে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতেই তাকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় ডনকে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রাতে উত্তরা থানা পুলিশ উত্তরা এলাকা থেকে আসিফ হোসেন ডনকে আটক করেছে। পরে কোতোয়ালি মডেল থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আসিফ হোসেন ডন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের শ্যালক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular