ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাজবাড়ীরাজবাড়ীতে নৈরাজ্য করতে দেওয়া হবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নৈরাজ্য করতে দেওয়া হবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ী প্রতিবেদক: রাজবাড়ী একটি ছোট জেলা। এখানকার মানুষ শান্তিপ্রিয়। আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। দেশের অন্য কোথাও যা-ই হোক, রাজবাড়ীতে কোনো ধরনের নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট এলাকার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমরা তাদের বারবার বলেছিলাম, রাজবাড়ী ছোট জেলা। এ জেলায় আমরা শান্তিতে বসবাস করতে চাই। সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। সব রাজনৈতিক দল তাদের মত প্রকাশ করবে। জনগণ তাদের পছন্দের নেতা নির্বাচন করবে। কিন্তু তারা আমাদের কথা শোনেনি।

তিনি বলেন, গত ১৭ বছরে আমাদের শত শত নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। এখনো অনেক নেতা-কর্মীকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন উল্লেখ করে খৈয়ম বলেন, সে সময় তার বাড়ির সামনে পুলিশ ও বিজিবি মোতায়েন করে ঘিরে রাখা হয়েছিল। তাদের রাস্তায় নামতে দেওয়া হয়নি। তবে তিনি হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করতে চান।

তিনি আরও বলেন, গত জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা সরকার দেড় হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের অনুশোচনা দেখা যায়নি। সবকিছুর পরও আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী তাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না।

খৈয়ম বলেন, তাদের নির্বাচনি ইশতেহারে পদ্মা সেতু ও পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা ছিল। তারেক রহমানের নেতৃত্বে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে।

রাজবাড়ীর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজবাড়ীতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তারা রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান। একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া রাজবাড়ীতে দেশের সবচেয়ে বড় ওয়ার্কশপ নির্মাণ করা হবে। জেলার মানুষের ভাগ্যের পরিবর্তনে তারা কাজ করছেন।

জনসভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্যসচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য গাজী আহসান হাবীব, জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular