মাহমুদ মীর
মহান মে দিবস আজ। প্রতি বছর ১লা মে বিশ্বব্যাপী পালিত একটি গুরুত্বপূর্ণ দিন। শ্রমজীবী মানুষের অধিকার, সম্মান ও অবদানের স্বীকৃতি হিসেবে উদযাপিত হয়। এটি ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের দাবিতে করা আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়, যা মেহনতি মানুষের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের প্রতীক।
মে দিবসের মূল তথ্যসমূহ:
- প্রতি বছর ১লা মে ‘মে দিবস’ হিসেবে পালিত হয়।
- ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটে শ্রমিকরা দৈনিক ১২-১৪ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করছিলেন।
- আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে ও পরে মিথ্যা অভিযোগে ফাঁসি কার্যকর করার মাধ্যমে ১১ জন শ্রমিক শহীদ হন।
- এই আত্মত্যাগের ফলেই বিশ্বজুড়ে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের আইন প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশে এই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। শ্রমিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল এই যথাযোগ্য মর্যাদায় পালন করে এবং বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করে থাকে।
- এ সব সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মানবিক আচরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
-
মে দিবস শুধুমাত্র একটি ছুটি নয়, এটি শ্রমিকের অধিকার আদায়ের লড়াই এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।



