দেলোয়ার কবীর, ঝিনাইদহ: ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুরে প্রায় ছয় কোটি টাকা মুল্যের ৩১ টি সোনার বার ফেলে অবশেষে পার্শবর্তী ভারতে পালিয়ে গেছে স্বর্ণচোরাচালানি। শনিবার ভোরে জেলার মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া এলাকা থেকে এই সোনার
বার উদ্ধার করে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধারকৃত সোনার জব্দতালিকা করে ঝিনাইদহ ট্রেজারিতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক আবু হানিফ মোহাম্মদ সিহানুক শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার ভোরে বৃষ্টি উপেক্ষা করে এক ব্যক্তি ছাতা মাথায় কুমিল্লাপাড়া বিওপি এলাকায় এলে বিজিবি তাকে চ্যালেঞ্জ করে। সে তিনটি পুটলি ফেলে পার্শবর্তী ভারতীয় সীমান্তের দিকে পারিয়ে যায়। পুটলিগুলো কুমিল্লাপাড়া বিওপিতে এক খোলার পর ৩১ সোনার বার পাওয়া যায়। ওই সোনার ওজন ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম যার বাজারমূল্য প্রাথমিকভাবে পাঁচ কোটি তিরাশি লাখ তিন হাজার ছয়শ’ আঠারো টাকা।
বিজিবি সূত্র জানায়, সোনাবহনকারি ব্যক্তি বিজিবির চোখে ফাঁকি দিয়ে বৃর্ষ্টির মধ্যে ছাতা মাথায় মহেশপুর সীমান্ত দিয়ে ওই সোনার বারগুলো ভারতে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত সোনার তালিকা তৈরি করে মহেশপুর থানায় সাধার ডায়েরি করার পর তা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক আবু হানিফ মোহাম্মদ সিহানুক
জানান।
শনিবার ভোরে ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া এলাকা থেকে ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের ৩১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। দেলোয়ার কবীর, ঝিনাইদহ।



