ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমাইলস্টোনে বিমান দূর্ঘটনায় হতাহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবে দোয়া মাহফিল

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় হতাহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবে দোয়া মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঢাকার উত্তরায় সংঘটিত যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম রাজু অর্থ সম্পাদক রিপন সরকারসহ জেলাসহ বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের পর পরই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular