ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমাদক-চাঁদাবাজির বিরুদ্ধে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর জিরোটলারেন্স ঘোষণা

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর জিরোটলারেন্স ঘোষণা

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ মাদক ও সকল প্রকার চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় সফরে ময়মনসিংহের নান্দাইলে এসে তিনি এই ঘোষণা দেন। প্রতিমন্ত্রী আরো বলেন, “আমার বা দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার চাঁদাবাজি সহ্য করা হবে না। অপরাধী যেই হোক, প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” সফরকালে তিনি প্রেসক্লাবে মতবিনিময়ে সাংবাদিকদের জন্য একটি আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণের ঘোষণা দেন এবং উপজেলার স্বাস্থ্যসেবা ও রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে সকালে তিনি নান্দাইলে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত এবং নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আলআমিন। দিনব্যাপী কর্মসূচিতে তিনি উপজেলা প্রশাসন, ও দলীয় কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular